Swami Vivekananda Merit Cum Means Scholarship 2020 for Minority Students

 স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ   /
Swami Vivekananda Merit Cum Means Scholarship






পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ চালু হয়েছে। এটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ বৃত্তি যোজনা। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে ১ আগস্ট ২০২০ থেকে। অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন  এই পোর্টালে করা যাবে- www.wbmdfcscholarship.in 

কারা আবেদনের যোগ্যঃ- 
  • মাধ্যমিক উত্তির্ণ ছাত্রছাত্রী যারা রেগুলার কোর্সে পড়াশোনা করছে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। 
  • শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। 
  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ / পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা  
পশ্চিমবঙ্গ মাদ্রাসা  শিক্ষা বোর্ড / পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত অন্য বোর্ডের পরীক্ষা পাশ করার পর এই রাজ্যেরই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে।
  • ছাত্র-ছাত্রীদের অবশ্যই ২০২০ সালের পরীক্ষা পাশ করে থাকতে হবে। 
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের উর্দ্ধসীমা ২.৫ লাখ পর্যন্ত হতে হবে।
আবেদনকারী উচ্চমাধ্যমিক/ পলিটেকনিক/ স্নাতক পড়লে  শেষ পরীক্ষার গড় নম্বর ৭৫% হতে হবে এবং স্নাতকোত্তর পড়লে শেষ পরীক্ষার গড় নম্বর ৫৩% হতে হবে ।

বাৎসরিক বৃত্তির পরিমানঃ- 

বাৎসরিক ১২০০০ থেকে ৬০০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। 

রিনুয়াল  এর ক্ষেত্রে কি হবে ? 

২০১৯-২০২০ সালে যারা স্কলারশিপ পেয়েছে , তারা শেষ পরীক্ষায় 
স্নাতক স্তরে নুন্যতম ৬০% এবং স্নাতকোত্তর স্তরে নুন্যতম ৫০% নম্বর পেলে আবেদনের যোগ্য হবে। 

আবেদনের শেষ তারিখঃ- ১৫-১১-২০২০ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.